ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৫৩ দুপুর

সিলেটের সাবেক এসপি মান্নান কারাগারে

সিলেটের সাবেক এসপি মান্নান কারাগারে

সিলেট জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গোলাপগঞ্জ আদালতের ম্যাজিস্ট্রেট মুনতানসির হাসানের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

আব্দুল মান্নানকে সিলেটের গোলাপগঞ্জ থানায় জুলাই আন্দোলনচলাকালে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জেলার কোর্ট রেজিস্ট্রার জমশেদ আলম। তিনি জানান, এসপি মান্নানের বিরুদ্ধে সিলেটে কোনো মামলা নেই। 

আরও পড়ুন

এর আগে আব্দুল মান্নানকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করা হয়। গত শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে নেওয়া হয়। রোববার সেখান থেকে সিলেটে আনা হয়। বিকেল ৪টার দিকে হাজির করা হয় আদালতে। ১৫ মিনিটের মধ্যেই তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ৪৮ দিনের মাথায় গত ২৭ আগস্ট তাকে বদলি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান