ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫০ সকাল

চেলসিকে হারিয়ে এফএ কাপের পরের রাউন্ডে ব্রাইটন

চেলসিকে হারিয়ে এফএ কাপের পরের রাউন্ডে ব্রাইটন, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চেলসিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে গেছে ব্রাইটন। ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক করে জিতেছে ক্লাবটি।শনিবার আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ৫ মিনিটেই আত্মঘাতী গোল হজম করে ব্রাইটন। গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন চেলসিকে এগিয়ে দেন। কোনো চাপ ছাড়াই কোল পালমারের ক্রস থেকে আসা বল ভুল করে নিজের জালে জড়িয়ে ফেলেন তিনি। তবে স্বাগতিকরা বেশিক্ষণ পিছিয়ে ছিল না। ৭ মিনিট পর জর্জিনিও রুটার একটি চমৎকার হেডে ব্রাইটনকে ১-১ সমতায় ফেরান।

বিরতির আগেই আটবারের কাপজয়ী চেলসিকে আবারও লিড আনতে পারতেন পালমার। কিন্তু সে চেষ্টায় ব্যর্থ ইংলিশ তারকা। দ্বিতীয়ার্ধে আধিপত্য বিস্তার করে ব্রাইটন। ৫৭ মিনিটে জাপানি উইঙ্গার মিতোমা চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজকে বোকা বানিয়ে জালে বল ফেলেন। এতে ব্যবধান ২-১ করে ব্রাইটন। অবশেষে চেলসিকে খালি হাতে ফেরত পাঠায় স্বাগতিকরা।

গত ডিসেম্বরের শুরু থেকে কোনো প্রতিযোগিতায় অ্যাওয়ে ম্যাচ জিততে পারেনি চেলসি। ক্লাবটিতে কোচ এনজো মারেস্কার প্রথম মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগই এখন একমাত্র সম্ভাব্য শিরোপার আশার জায়গা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা