ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১২ সকাল

হাবিবের গানের মডেল হচ্ছেন তার স্ত্রী

হাবিবের গানের মডেল হচ্ছেন তার স্ত্রী, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। শ্রোতাভক্তদের জন্য নিয়ে আসছেন ভালোবাসার গান। ইতিমধ্যে গান ভিডিওটি’র একটি প্রমো শেয়ার করে সেই খবরই জানান দেন তিনি। গানটির শিরোনাম ‘পাগল হাওয়া’।

শ্রাবণের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। গান ভিডিওটিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এই গানের মধ্যে দিয়ে প্রায় চার বছর পর পর্দায় জুটি হয়ে আসছেন হাবিব-শিফা।

আরও পড়ুন

আফসানা চৌধুরী শিফা গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা, প্রায় চার বছর পর। অভিজ্ঞতা খুবই ভালো। কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদারের সাথে কাজ করতে ভালোই লাগছিল।’ এর আগে ২০২১ সালে হাবিব ও শিফাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল ‘রোমান্টিক লাগে’ গানে। এরপর আর তাদেরকে পর্দায় দেখা যায়নি। হাবিব ওয়াহিদের নিজের এইচ ডব্লিউ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আক্কেলপুরে  গ্যাস ট্যাবলেট সেবন করে এক ব্যক্তির আত্মহত্যা

আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

বগুড়ার শেরপুরে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল টেবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্টহয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেছেন‌ প্রধানমন্ত্রী