ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৪ সকাল

চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান,ছবি: সংগৃহীত

শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থা নিয়েছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কয়েকশ’ শিক্ষার্থী লংমার্চ করে শাহবাগে জাদুঘরের সামনের সড়কে এসে অবস্থান নেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাত কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি। তাই এর প্রতিবাদে তারা লংমার্চ করছেন। এর আগে গত জানুয়ারি মাসেও দাবি নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ তাদের দাবিগুলো তুলে ধরে। দাবিগুলো হচ্ছে- ১২ বছরের বেশি সময় ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদফতরের শূন্য পদে বন্ধ হওয়া নিয়োগ অতিদ্রুত সচল করতে হবে এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে উপ-সহকারী মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তনসহ ২০২১ সালের কোর্স কারিকুলামের ত্রুটি ও অসঙ্গতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক দিতে হবে, বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা এবং প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তনসহ প্রস্তাবিত সব ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি