ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৬ দুপুর

চার দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় এসে পৌঁছান।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন

সফরে তার সঙ্গে আরও রয়েছেন বিশ্বব্যাংকের সমৃদ্ধিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা।

স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নের অংশীদার। এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশকে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি