ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৪৮ এএম

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ, ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে ফুটপাতের একটি দোকানের কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে এমন সন্দেহে এটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে আরিফ নামে এক ব্যক্তি এ তথ্য দেন। পুলিশ সূত্রে জানা যায়, ফার্মগেটের যে অংশটি ডিএমপি’র শেরেবাংলা নগর থানার অধীনে পড়েছে সেই জায়গায় বোমা পাওয়ার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেছে পুলিশ।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম বলেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদে পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। তিনটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেখানে। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফ্যামিলি কার্ড অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা

সিনেমা দেখে কাঁদার জন্য টাকা নেওয়ার অভিযোগ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

তিন তারকার ম্যাজিকে এক রাতেই জমে উঠল বিশ্বকাপ!

বিক্রি হয়ে যাচ্ছে পিৎজা হাট