ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০৮ সকাল

যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্কবার্তা খামেনির

যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্কবার্তা খামেনির, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্কবার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় বা হুমকি দেয় তাহলে ইরান জবাব দেবে। এর আগে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বুদ্ধিমান বা সম্মানের কাজ হবে না। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দেশটির আর্মি কমান্ডারদের সঙ্গে বৈঠকে খামেনি বলেছেন, তারা আমাদেরকে নিয়ে বিবৃতি, মতামত দেয় এবং হুমকি জারি করে। যদি তারা আমাদের হুমকি দেয় তাহলে আমরাও তাদের হুমকি দিবো। যদি তারা আমাদের জাতির নিরাপত্তায় আক্রমণ করে তাহলে আমরাও কোনো ধরনের দ্বিধা ছাড়া হামলা চালাবো। এছাড়া খামেনি ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। এনিয়ে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না বুদ্ধিমানের কাজ বা সম্মানের। এটা কোনো ধরনের সমস্যা সমাধান করেনি। এর কারণ অভিজ্ঞতা। 

ট্রাম্প ২০১৫ সালের একটি পারমাণবিক চুক্তি লঙ্ঘন এবং ধূলিসাৎ করেছেন বলেও অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। এদিকে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানের বিরুদ্ধে প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি করেছে।  খবর : এনডিটিভি। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি