ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৬ সকাল

বিপিএলে কে কোন পুরস্কার জিতে কত টাকা পেলেন

বিপিএলে কে কোন পুরস্কার জিতে কত টাকা পেলেন, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উত্তেজনাকর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামলো চলতি একাদশতম বিপিএল’র। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে তামিমের ফরচুন বরিশাল।

বিপিএল’র এবারের আসরের প্রাইজমানিতে পরিবর্তন আনা হয়েছে। এবারের আসরে মোট ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশাল পায় ২ কোটি ৫০ লাখ টাকা। রানার্সআপ দল চিটাগং কিংস পায় ১ কোটি ৫০ লাখ টাকা। দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বাদ পড়া খুলনা টাইগার্স পায় ৬০ লাখ টাকা এবং এলিমিনেটর থেকে বাদ পড়া রংপুর রাইডার্স পায় ৪০ লাখ টাকা।এছাড়াও ব্যক্তিগত পুরস্কারের অংশ হিসেবে ফাইনালের ম্যাচ সেরা তামিম ইকবাল (২৯ বলে ৫৪ রান) পেয়েছেন ৫ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা হয়েছে খুলনার মেহেদি হাসান মিরাজ (৩৫৫ রান ও ১৩ উইকেট) পেয়েছেন ১০ লাখ টাকা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নাঈম শেখ (৫১১ রান) পেয়েছেন ৫ লাখ টাকা। সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ (১২ ম্যাচে ২৫ উইকেট) পেয়েছেন ৫ লাখ টাকা। সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে তানজিদ হাসান তামিম (১২ ইনিংসে ৪৮৫ রান) পেয়েছেন ৩ লাখ টাকা। সেরা ফিল্ডার হিসেবে মুশফিকুর রহিম (১৪ ডিসমিসাল) পেয়েছেন ৩ লাখ টাকা।

 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি