ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৭ সকাল

বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করে নিতে হয় : দুদু

বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করে নিতে হয় : দুদু, ছবি: সংগৃহীত

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা না করলে বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করে নিতে হয়। সরকার উদ্যোগ নিলে ভালো, নাহলে হয়তো আরেকটি লড়াইয়ের প্রয়োজন পড়তে পারে।’ এখনও ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপি’র এই নেতা।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সভায় তিনি এই দাবি করেন। এসময় দুদু বলেন, একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবেই বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরও বলেন, পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসীও প্রত্যাশা করেছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেটা হয়নি বা উদ্যোগ নেয়া হয়নি। মানুষের প্রত্যাশা ছিল একটি নির্বাচনের রোডম্যাপ পাবে কিন্তু তা পায়নি।

আরও পড়ুন

বিএনপি’র এই নেতার অভিযোগ, ফ্যাসিস্ট হাসিনার শাসনে যেমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। কথা হলো অন্তর্র্বতী সরকারের সময় এমন ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা পায় কোথায়? দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে অন্তর্র্বতী সরকারকে আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান দুদু। তিনি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা না করলে বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করে নিতে হয়। সরকার উদ্যোগ নিলে ভালো, নাহলে হয়তো আরেকটি লড়াইয়ের প্রয়োজন পড়তে পারে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক