ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৩ সকাল

বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার ধলাটেংগুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাকিব (২৬) ও রিজভী (২৮)। তারা টাঙ্গাইলের নগরজৈলফে এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, যমুনা সেতু এলাকা থেকে দুই বন্ধু একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের উপজেলার ৫নং ব্রিজের ধলাটেংগুর এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রাইজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি