ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০৫ সকাল

চব্বিশের গণঅভ্যুত্থান ও ড. ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব

চব্বিশের গণঅভ্যুত্থান ও ড. ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব,ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এ আহ্বান জানান। প্রেস সচিব বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিস্ট  সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।

শফিকুল আলম আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক