ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংগৃহিত,সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক : আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেতা সোনু সুদ। অর্থ প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, একটি ভুয়া বিনিয়োগ সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে সোনু সুদের বিরুদ্ধে। লুধিয়ানার আদালতের নির্দেশে তার ওপর গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।


জানা গেছে, এই মামলার সূত্রপাত হয় লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্নার দায়ের করা অভিযোগ থেকে। তিনি দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি তাকে 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি সুদ প্রদান করতে প্রলুব্ধ করেন।

আরও পড়ুন

এই মামলায় সোনু সুদকে সাক্ষ্য দেয়ার জন্য আদালতে তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজির হননি। এই অনুপস্থিতির কারণেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। এই বিষয়ে সোনু সুদ বা তার টিমের পক্ষ থেকে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া মেলেনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ