ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩০ রাত

ডিবি কার্যালয়ে অভিনেত্রী সোহানা সাবা

ডিবি কার্যালয়ে অভিনেত্রী সোহানা সাবা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

আরও পড়ুন

ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় কার্টুনিস্ট মোরশেদ মিশু

বগুড়ার শিবগঞ্জে ডাকাতি হওয়ার ১৮ দিন পর মালামাল উদ্ধার, ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার

জামিন পেলেন দুধের শিশু নিয়ে কারাবন্দি সেই নারী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনকারী উবায়দুলের কারাদন্ড

চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

ঝিনাইদহে নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার