বগুড়ায় ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার : বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন হয়েছে। কর্মসূচি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে কলেজ শাখা ছাত্রদল।
পতিত ফ্যাসিস্ট সরকারের সময়কালে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে এবং এসব ঘটনার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে শহিদ মিনারে পৌঁছলে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সমাবেশ শেষে অধ্যক্ষর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমনসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774471188.jpg)