ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪৯ সকাল

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-আগুন

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-আগুন, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়ির বুলডোজার কর্মসূচির ঢেউ লেগেছে নোয়াখালীতে। কোম্পানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।এর আগে, বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুলডোজার দিয়ে ওবায়দুল কাদেরের গুঁড়িয়ে দেয়ার ঘোষণা দিয় বৈষম্যবিরোধী আন্দোলনের নোয়াখালী জেলার সমন্বয়করা। ফেসবুকে দেওয়া ঘোষণাতে লিখা হয়, ‘নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।’ 

 জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। সেখানে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর রয়েছে। তিনি ছাড়া বাকি ভাই ও চাচাতো ভাইয়ের ঘর রয়েছে। 

আরও পড়ুন

স্থানীয়রা জানান, ওবায়দুল কাদেরের বাড়িতে তার নিজস্ব ঘর নেই। তিনি বাড়িতে গেলে ছোট ভাই কাদের মির্জার বাড়িতে উঠতেন এবং সেখানেই নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতেন। বাবা-মায়ের কবরের পাশে একটা মসজিদ, একটা কাচারি ঘর, একটা পরিত্যক্ত ঘর ও একটা পাঠাগার রয়েছে। এছাড়া ভাই ও চাচাতো ভাইদের ঘর আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা