ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:১৪ সকাল

জমি দখলের অভিযোগে যা বললেন পপি

জমি দখলের অভিযোগে যা বললেন পপি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন আড়ালে থেকে করেছেন, হয়েছেন পুত্র সন্তানে মা। এবার তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন তার মা ও বোন। পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়।

পপিকে কেন্দ্র করে সৃষ্ট নানা আলোচনায় এতদিন চুপ ছিলেন এই নায়িকা। অবশেষে অভিযোগ নিয়ে মুখ খুললেন পপি। তিনি বলেন, ‘৬ কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি। কিন্তু এদের অত্যাচারের জন্য এখনো পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি।’ পপির বিরুদ্ধে পেশি শক্তি প্রয়োগ করে জমি দখলের অভিযোগ এনেছে পরিবার। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে নায়িকা বলেন, ‘আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি ওই জমি নেব, আমার লাগবে।’ পুরো পরিবার পপির উপার্জনে সারাজীবন চলেছে। এ তথ্য উল্লেখ করে পপি বলেন, ‘এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা। আমার পরিবারের কেউ কখনো উপার্জন করে খায়নি। আমার বাবা কিন্তু এদেরকে (পরিবার) উপার্জন করে চালায়নি। আমার টাকায় চলেছে।’

বলে রাখা ভালো, পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি। অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ৫ কাঠা জমি আগে থেকেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন পপি। এখন বাকি ৬ কাঠার মালিকানা পেতে মা, ভাই ও বোনদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, পপির মা যে বাড়িতে থাকেন, সেটির বিদ্যুতের লাইনও নিজের নামে করিয়ে নিয়েছেন এই চিত্রনায়িকা। 

আরও পড়ুন

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক অর্জন করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা