ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২৩ দুপুর

নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব ছাড়লেন তিলকারত্নে

নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব ছাড়লেন তিলকারত্নে

স্পোর্টস ডেস্ক:   ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের হেড কোচ হাসান তিলকারত্নের চুক্তির মেয়াদ ছিল। এরই মধ্যে চুক্তির নবায়ন করেনি বিসিবি থেকে।তার আগেই জানা গেলো নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাসান তিলকারত্নে।ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন লঙ্কান এই কোচ। 

২০২২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের পর বাংলাদেশ নারী দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বৈশ্বিক ইভেন্টগুলোতে আশানুরূপ সাফল্য না পাওয়ায় সন্তুষ্ট ছিল না বিসিবি। 

হাসান তিলকারত্নের সরে দাঁড়ানোর বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার। তিনি জানান, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই তিনি আমাদের জানিয়েছিলেন, তিনি আর দায়িত্ব পালন করতে চান না।’

আরও পড়ুন

চুক্তি শেষ হলেও ক্যারিবিয়ান সফর শেষে পুরো দলের সঙ্গেই ঢাকায় ফিরেছিলেন হাসান তিলকারত্নে। শোনা যাচ্ছে, বিসিবির অনাগ্রহ বুঝতে পেরে নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬