ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫৭ রাত

বগুড়ার সোনাতলায় লোকালয়ে গন্ধগোকুল উদ্ধার : উৎসুক জনতার ভীড়

বগুড়ার সোনাতলায় লোকালয়ে গন্ধগোকুল উদ্ধার : উৎসুক জনতার ভীড়

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার সুজাইতপুর দক্ষিণপাড়া থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। ওই প্রাণীকে এক নজর দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভীড় জমাচ্ছে। 
বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর দক্ষিণপাড়া এলাকায় একটি আকাশমনি গাছে বিরল প্রজাতির ওই প্রাণীটিকে স্থানীয় লোকজন দেখতে পায়।

নিমিষেই প্রাণীটি দেখার জন্য শতশত উৎসুক জনতা ওই স্থানে ভীড় জমাতে থাকে। এরই এক পর্যায়ে প্রাণিটি ভয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। এ সময় স্থানীয় জনতা প্রাণীটিকে ধরে রনি নামের এক কিশোরের বাসায় খাঁচায় বন্দি করে রাখে। এরপর শিক্ষার্থীরা বিষয়টি পরিবেশবাদী সংগঠন ‘তীর’ কে অবগত করে।

আরও পড়ুন

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পরিবেশবাদী সংগঠন ‘তীর’ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সভাপতি হোসেন রহমান, সাধারণ সম্পাদক অমিত সাহা, প্রয়াস সম্পাদক ইকবাল কবির লেমন, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ এর সভাপতি শিমন আহম্মেদ বাদল ও সামাজিক কর্মী তৌহিদ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, এ বিষয়ে কেউ তাকে অবগত করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে আন্দোলনঃ ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

ওসমান হাদি এখন কোমায় আছেন : চিকিৎসক

হাদীকে গুলির ঘটনায় আবারও অভ্যুত্থানের ডাক ডাকসু ভিপির

সৌদি আরবে বিশেষ সম্মাননা পেলেন আলিয়া ভাট

ওসমান হাদি গুলিবিদ্ধ

টিউলিপসহ দু’জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক