ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৪ বিকাল

বগুড়া শহরের চারমাথায় সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়া শহরের চারমাথায় সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ বিভাগের স্টেট অফিসার ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল লতিফ খাঁন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় সাসেক-২ সড়ক সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক মো. আহসান হাবীব, সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সড়ক বিভাগের এস ডি সুলতানা খানম, সাসেক প্রকল্পের এস ডি মো. কামাল পাশাসহ সড়ক ও সাসেক প্রকল্পের কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ কালে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বগুড়া সড়ক বিভাগ সূত্রে জানা গেছে অবৈধ স্থাপনা উচ্ছেদে ওই এলাকায় মাইকিং করা হয়েছে আগেই তাদেরকে উচ্ছেদ অভিযানের ব্যাপারটি জানান হয়েছিলো। এর পর অভিযান পরিচালনা করা হলো। এদিকে চারমাথা এলাকার উচ্ছেদ অভিযানের মত মাটিডালী বিমান মোড়েও অভিযান চালানোর আহবান জানিয়েছেন শহরবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা