বগুড়া আদমদীঘির পিআইও যৌতুক মামলায় কারাগার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা কাওছার আলীর প্রথম স্ত্রী আসমা খাতুনের দায়ের করা যৌতুক মামলায় এখন সে কারাগারে। গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ সদরে সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চরকাদহ গ্রামের ছমের আলী খন্দকারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, পিআইও কাওছার আলীর সাথে তার প্রথম স্ত্রী আসমা খাতুনের সাংসারিক বিষয়াদি নিয়ে বেশ কয়েক বছর যাবত বিরোধ চলে আসছে। মাঝে মধ্যে তিনি স্ত্রী আসমা খাতুনকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে চাপ দিতেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে স্ত্রী আসমা খাতুন ও তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে আইরিন আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন।
এরপর নানা প্রলোভনে তিনি সেপ্টেম্বর মাসে আবারো স্ত্রী আসমা খাতুনকে স্বশুরবাড়ি কাজীপুরে নিয়ে আসেন। সেখানে কিছুদিন অবস্থান করার পর আবার যৌতুক দাবি করে নির্যাতন করতো। স্বামীর নির্যাতনে অতিষ্ট স্ত্রী আসমা খাতুন গত ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ আদালতে স্বামী কাওছার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুনএ মামলায় গতকাল রোববার সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1774464518.jpg)




