ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:১৯ রাত

ঝিনাইদহের মহেশপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদহের মহেশপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোয়ালহুদা এলাকায় বাসচাপায় নাজিম উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে খালিশপুর বাজারে যাচ্ছিলেন। পথে শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে আন্দোলনঃ ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

ওসমান হাদি এখন কোমায় আছেন : চিকিৎসক

হাদীকে গুলির ঘটনায় আবারও অভ্যুত্থানের ডাক ডাকসু ভিপির

সৌদি আরবে বিশেষ সম্মাননা পেলেন আলিয়া ভাট

ওসমান হাদি গুলিবিদ্ধ

টিউলিপসহ দু’জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক