ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৭ সকাল

পশ্চিম তীরে ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত

পশ্চিম তীরে ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জানুয়ারির মাঝামাঝি সময় থেকে অধিকৃত পশ্চিম তীরে শুরু করা ইসরাইলের নতুন অভিযানে ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনীর। হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, এর শব্দ শোনা গেছে আশপাশের শহরগুলো থেকেও। জেনিন শরণার্থী শিবিরের কাছে আদ-দামজ এলাকার একটি আবাসিক ব্লক উড়ে গেছে বলে জানায় আলজাজিরা।

এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, জেনিনে ২৩টি ভবন ধ্বংস করা হয়েছে। এ ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহার হচ্ছিল। তবে এর কোনো প্রমাণ দেয়নি ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে, পশ্চিম তীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ইসরাইলের হামলায় ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জেনিনে সেনাবাহিনীর ভবন ধ্বংসের নিন্দা জানিয়েছে এবং এটিকে ‘নৃশংস দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছে।

দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জেনিন এবং তুলকারমে আবাসিক ভবন ধ্বংস বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের অনুরোধ করেছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা