ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:২১ সকাল

ভোটার হওয়ার প্রক্রিয়াটি যতোটা সম্ভব সহজ করতে হবে : ইসি সানাউল্লাহ

ভোটার হওয়ার প্রক্রিয়াটি যতোটা সম্ভব সহজ করতে হবে : ইসি সানাউল্লাহ, ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অন্যান্য জটিলতা কিংবা কাগজপত্রের জন্য যেন বৈধ নাগরিকত্ব থেকে কেউ যেন বঞ্চিত না হয়। যে ভাবেই হোক ভোটার হবার উপযুক্ত কেউ যেন ভোটার তালিকার বাইরে না থাকেন। প্রক্রিয়াটি যেনো জটিল না করা হয়, যতোটা সম্ভব সহজ করতে হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠানে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নির্বাচন কবে হবে এটি নির্ভর করছে অন্তর্র্বতীকালীন সরকারের ওপর। তবে গত ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বক্তব্যে যে নির্দেশনা পাওয়া গেছে সেই নির্দেশনা মতো আগামী ডিসেম্বরকে সামনে রেখে কমিশন প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও ভোটার নিবন্ধন কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের তিনি বলেন, ভোটার তালিকা সম্পর্কে যেসব ভ্রান্ত কথা বাজারে প্রচলিত রয়েছে তা থেকে বেরিয়ে আসতেই এমন মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তালিকার মৃত ভোটারদের বের করে বাদ দেওয়া এবং এক ভোটারের দ্বৈত উপস্থিতি ঠেকাতে তৎপর হতে নির্দেশনা দেন।

আরও পড়ুন

মতবিনিময় সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশের প্রতিনিধি, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। পরে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নগরীর বিভিন্ন স্থানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ঘুরে দেখন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা