ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩২ দুপুর

ফেনীতে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফেনীতে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক : ফেনী-সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা লক্ষ্মীপুর নামক স্থানে কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের চট্টগ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা নিহতের স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে। 

আরও পড়ুন

নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু জানান, নিজাম উদ্দিন কাজীর দেওডী এলাকায় মুদি ব্যবসা করতেন। গত ২ দিন আগে চট্টগ্রাম থেকে সোনাগাজীতে তার অসুস্থ শ্বশুরকে দেখতে বাড়িতে আসেন। আজ সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা করে লালপোল যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফেনী সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা (লক্ষ্মীপুর) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন নিজাম উদ্দিন। এ সময় তার স্ত্রী ও ২ সন্তান গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েজীদ আকন জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান