ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৭ দুপুর

সাতক্ষীরায়  চাঁদাবাজি মামলায় ৪ আ.লীগ নেতা আটক 

সাতক্ষীরায়  চাঁদাবাজি মামলায় ৪ আ.লীগ নেতা আটক 

নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালা থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আজিজুর রহমান রাজু, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের অজিত চক্রবর্তীর ছেলে প্রশান্ত চক্রবর্তী।

আরও পড়ুন

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জালালপুর ইউনিয়নের একটি চাঁদাবাজির মামলায় তাদেরকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

মার্কিন বাণিজ্যচুক্তি সম্পর্কে এনসিপির সঙ্গে আলোচনা করা হয়নি: আসিফ মাহমুদ

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

গাবতলী হাটের সামনের জলাবদ্ধতা নিরসন করছে ডিএনসিসি

ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর