ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫০ দুপুর

বগুড়া কাহালুতে ট্যাপেন্টাডলসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার

বগুড়া কাহালুতে ট্যাপেন্টাডলসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার। ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানা পুলিশ সাড়ে ৩শ’ পিস ট্যাপেন্টাডলসহ মো. ইলিয়াস আহমেদ (৪২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃত ইলিয়াস আহমেদ উপজেলার নারহট্ট ইউনিয়নের নারহট্ট দোওয়ানী পাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।

উল্লেখ্য আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে কাহালু থানার এস.আই মো. রুবেল প্রামানিক উপজেলার পাইকড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উল্লেখিত পরিমাণ ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কাহালু থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ ওই দিনই তাকে আদালতে প্রেরণ করে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫