ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩২ দুপুর

নীলফামারীর সৈয়দপুরে চার ইটভাটার ৩ লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে চার ইটভাটার ৩ লাখ টাকা জরিমানা। প্রতীকী ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অভিযান চালিয়ে চার  ইটভাটার ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে ২ টি ভাটার চুল্লি গুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় কৃষি জমি থেকে মাটি না কাটতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রাণী চন্দ। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নীলফামারী পরিবেশ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন। জরিমানা প্রদান করা ইটভাটাগুলো হলো উপজেলার খিয়ারজুম্মা এলাকার মো. জোবায়ের হাসানের  মেসার্স আল মদিনা ব্রিকস এর ১ লাখ টাকা, মো. নুর আলমের মেসার্স এন এস বি ব্রিকস এর ৫০ হাজার টাকা, এবং কামারপুকুর এলাকার  মো. এমদাদুল হকের মেসার্স সোনার বাংলা (জেড স্টার) ব্রিকস এর ১ লাখ টাকা ও  মো. আহেদুল হকের মেসার্স এ স্টার বি ব্রিকস এর ৫০ হাজার টাকা।

আরও পড়ুন

পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক  মো. আব্দুল্লাহ-আল-মামুন জানান, এই ইটভাটাগুলোর বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে- জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি