ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৫, ০২:০৫ দুপুর

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল , ছবি : দৈনিক করতোয়া

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের সংগঠন নিষিদ্ধ করার দাবিতে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

গতকাল শুক্রবার বিকালে সিএন্ডবি মোড় থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে কলেজমোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  কুড়িগ্রাম জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী, মাহমুদুল হাসান লিমন, সদস্য সচিব ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক সাদিকুর রহমান, মুখপাত্র জান্নাতুল তহুরা তন্বী, সংগঠক আলমগীর ও অন্যান্য।

আরও পড়ুন

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবি জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫