ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৫, ০১:২২ দুপুর

বগুড়ার শিবগঞ্জে বাড়ির প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষ কলেজছাত্র আহত

বগুড়ার শিবগঞ্জে বাড়ির প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষ কলেজছাত্র আহত, প্রতীকী ছবি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার ( ৩১ জানুয়ারি) সকালে উপজেলার আটমূল ইউনিয়নের আতাহার গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযোগে জানা যায়, ওই গ্রামের মৃত ছাইফুল ইসলামের ছেলে ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্স এ অধ্যায়নরত ছাত্র রায়হান কবীরের বসত বাড়ির সীমানায় পার্শ্ববতী বাড়ির ওবাইদুর রহমান আদু জোরপূর্বক ভাবে ইট দ্বারা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন।  তাদের কাজে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পরিবারের লোকজন একত্রিত হয়ে কলেজ ছাত্র রায়হান কবীরকে একা পেয়ে মারপিট করে।

এব্যাপারে রায়হান কবীর বলেন, প্রতিপক্ষ জোর করে আমার বাড়ির জায়গা দখল করে ইট দ্বারা প্রাচীর নির্মাণ করছে, আমি তাদের বাধা দিলে আমাকে মারপিট করে আহত করে। এব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বলেন এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি