ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৫, ১২:১০ দুপুর

কেরালায় রাতভর অভিযান, গ্রেপ্তার ২৭ বাংলাদেশি

সংগৃহীত,কেরালায় রাতভর অভিযান, গ্রেপ্তার ২৭ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বন্দরশহর কোচিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এই বাংলাদেশিদের।


কোচি শহরটি কেরালার এরনাকুলাম জেলার অন্তর্গত। জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।”

বৈভব সাক্সেনা বলেন, “অভিযুক্ত এই ২৭ জনের মধ্যে অনেকের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে, দু’জনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে; কিন্তু কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারে নি।”

ইতোমধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আজ শুক্রবার ভোরের দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী ভারসোভা এলাকায় দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ।

সূত্র : গালফ নিউজ

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা