ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৫, ১১:৪১ দুপুর

শামীম-তানিয়ার ‘শ্বশুর আব্বার টি-স্টল’

শামীম-তানিয়ার ‘শ্বশুর আব্বার টি-স্টল’

বিনোদন ডেস্ক : যেখানে টেবিল চায়ের কাপে নয় বরং সম্পর্কের আড্ডায় সরগরম, সেখানেই শুরু হয় ‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটকের গল্প। পারিবারিক ঝগড়া, সামাজিক টানাপোড়েন আর হাস্যরসের মজায় ভরপুর এই নাটক কালবেলা ড্রামা চ্যানেলে প্রকাশিত হয়েছে।

জুয়েল এলিনের লেখা এবং জাকিউল ইসলাম রিপন পরিচালিত নাটকটিতে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় দুই মুখ শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। গল্পের কেন্দ্রবিন্দু এক সদ্য বিবাহিত দম্পতি। প্রেমের টানে বাবার আদর ছেড়ে এক নতুন জীবনের পথে পা বাড়ায় তারা। পালিয়ে বিয়ে করে দুই পরিবার থেকেই বঞ্চিত হন নবদম্পতি। ছেলের একমাত্র সম্বল ব্যাটারিচালিত রিকশা ও মেয়ে কাজ নেয় মানুষের বাসাবাড়িতে। নানা ঘটনায় এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

গল্পের মূল চরিত্রে থাকা শামীম হাসান সরকার বলেন, ‘এটা এমন এক গল্প, যা দেখলে মানুষ মন খারাপ ভুলে হাসতে বাধ্য হবেন। সঙ্গে সামাজিক বার্তাও রয়েছে। আশা করি দর্শকরা নাটকটি পছন্দ করবেন। শুটিং সেটে কাজের সময় ইউনিটের সবাই হেসেছি। দর্শকরাও না হেসে পারবেন না।’

আরও পড়ুন

তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকে আমি হাওয়া চরিত্রে অভিনয় করেছি। মজার একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এত মজার গল্প আমরা শুটিং সেটে নিজেরাই অনেক মজা পেয়েছি। দর্শকরা উপভোগ করবেন গ্রামীণ পরিবেশে নির্মিত নাটকটি।’ বুধবার (২৯ জানুয়ারি) কালবেলা ড্রামা চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়েছে। আশিয়ান সিটি নিবেদিত ‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটকটি কালবেলা ড্রামার দ্বিতীয় নাটক। এর আগে চ্যানেলটির প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা