ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৮ সকাল

বিশ্ব ইজতেমায় নিরাপত্তার ঘাটতি নেই: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান

ইজতেমা নিয়ে আমেরিকান দূতাবাসের সতর্কতা জারি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান বলেছেন, আমাদের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমার মনে হয় না তাদের কোনো নিরাপত্তার ঘাটতি আছে। 

 

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইজতেমায় ডিএমপির কন্ট্রোল রুমে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব বলেন কমিশনার। 

জিএমপি কমিশনার বলেন, ইজতেমার পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। অনেক গুজব ছড়াবে, এটির বিষয়ে আমাদের সবার সজাগ থাকতে হবে।

আরও পড়ুন

এ সময় তিনি বলেন, এখানে প্রচুর ভিক্ষুক লক্ষ করা যাচ্ছে, আমার মনে হয় এটা কোনো চক্রের মাধ্যমে ব্যবসায়ীক ভাবে বসানো হয়েছে। মানবিক কারণে উচ্ছেদ করা যাচ্ছে না। তাদের অন্য কোনো স্থানে নিয়ে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এ জন্য ইজতেমায় দায়িত্বশীল মুসল্লিদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

জিএমপি কমিশনার আরো বলেন, অনেক হকার বসেছে, তাদেরকে উচ্ছেদ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এবার অনেক শান্তিপূর্ণ ভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা মাঠের আশপাশে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি