ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৩:০৩ দুপুর

প্রয়োজনীয় সংস্কারের পরই গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই -ডা. শফিকুর রহমান

প্রয়োজনীয় সংস্কারের পরই গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই -ডা. শফিকুর রহমান, ছবি সংগৃহীত

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত জুলাইয়ের এক তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করতে হবে। গণহত্যার বিচার হলে শহিদদের আত্মা শান্তি পাবে। আহতরা একটু শান্তি খুঁজে পাবে। ১৮ কোটি মজলুম মানুষ খুশি হবে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ। সম্মেলনে ডা. শফিকুর রহমান আরও বলেন, তারা এক মাসের ভিতরে দেড় থেকে দুই হাজার মানুষ খুন করলো। যেন তেনভাবে আমাদের ক্ষমতায় বসানোর জন্য তারা জীবন দেয় নাই। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। তিনি বলেন, তাই যদি করতে হয়, তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামায়াতে ইসলামী ৫ তারিখেই বলে দিয়েছে। এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়ো করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়ো করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহতায়ালা যাকে সুযোগ দিবেন, জনগণ যাদের ভালোবাসবে এবং সমর্থন দিবে, তারা যেন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পায়। প্রয়োজনীয় সংস্কার সাধন করেই গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই। তিনি আরও বলেন, ধর্মের কারণে আঘাত এলে আমরা বর্দাস্ত করবো না। মসজিদ মন্দির, গির্জা প্যাগোডাসহ সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। কোনটাতে পাহাড়ার প্রয়োজন পরবে না।

আরও পড়ুন

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আব্দুর রহিম, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম, দিনাজপুর জেলা সেক্রেটারি এনামুল হক, জয়পুরহাটের জামায়াত নেতা হাসিবুল আলম লিটন, এড. মামুনুর রশিদ, প্রকৌশলী আব্দুল বাতেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী