ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৫, ০২:৩৪ দুপুর

রংপুরে জুলাই বিপ্লবে আহতদের মাঝে ১ কোটি ৭২ লাখ টাকার চেক হস্তান্তর

রংপুরে জুলাই বিপ্লবে আহতদের মাঝে ১ কোটি ৭২ লাখ টাকার চেক হস্তান্তর, ছবি সংগৃহীত

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ ও অঙ্গহানীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। ১৭২ জন আহতদের মাঝে প্রত্যেককে ১ লাখ করে ১ কোটি ৭২ লাখ টাকার চেক হস্তান্তর করে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আহতদের হাতে চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সারাদেশে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহত ও শহীদ পরিবারকে পূনর্বাসন করতে সাধ্যমত কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন। কেননা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠাই হয়েছে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের জন্য। ইতিমধ্যে ফাউন্ডেশনের কাজ ছড়িয়ে পরেছে সারাদেশে। এই কাজ চলমান রাখতে জুলাই ফাউন্ডেশন ঢেলে সাজানো হয়েছে। আমরা চাই জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকতে। যারা এ দেশতে মুক্ত করতে জীবন দিলো, শরীরে পঙ্গুত্ব বরণ করে নিলো তাদের পাশে দাঁড়ানোই জুলাই ফাউন্ডেশনের কাজ। এসময় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। চেক প্রদান অনুষ্ঠানে রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইমসহ প্রশাসনের  উর্ধ্বতন কর্মকর্তা ও ফাউন্ডেশনের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর সমন্বয়করা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি