ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৯:১৫ সকাল

ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে আরও ১০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে আরও ১০ ফিলিস্তিনি নিহত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকেই অধিকৃত ভূখণ্ডটিতে হামলা ও অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিয়েছিল। তবে গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে থাকে। গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা