ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৫, ১০:০৩ দুপুর

নওগাঁয় এসিল্যান্ডের বাসা লক্ষ্য করে গুলি

নওগাঁয় এসিল্যান্ডের বাসা লক্ষ্য করে গুলি, ছবি: দৈনিক করতোয়া

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ ৩০ জানুয়ারী বৃহস্পতিবার রাত আনুমানিক ১.০৭ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। নওগাঁ সহকারী জেলা পুলিশ সুপার (নিয়ামতপুর, মান্দা সার্কেল) জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, অফিসার ইন চার্জ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।  এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেন।

গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল গণমাধ্যমে জানান, গতকাল বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে চার রাউন্ড গুলি ছোরা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জেলা প্রশাসক আরও জানান, এরইমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আমি রাতে শুয়ে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেলাম। শব্দে কিছু মনে করি নাই। এর কিছুক্ষন পর আবারও একটি শব্দ পেলাম। শব্দ পেয়ে পাশের রুমে এসে জানালায় দেখি জানালার গ্লাস দুটো ফুটো। একটি বড় আরেকটি ছোট। এর কিছুক্ষন পর আবারও একটি শব্দ এবং আমার মাথার কয়েক ইঞ্চি দুর দিয়ে কিছু একটা চলে গেল। আমি সাথে সাথে জানালার বাইরে দেখার চেষ্টা করলাম। কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঘরের মেঝেতে তিনটি ধাতব পদার্থ পড়ে রয়েছে। ধাতব পদার্ধ পুলিশের হাতে দেওয়া হয়েছে। তারাই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে জানাবেন।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, রাত ১টায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম আমাকে মুঠোফোনে জানান, কে বা কাহারা আমার বাড়ীতে হামলা করেছে। আমি সাথে সাথে আনসার সদস্যকে পাঠালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নাই। কিন্তু আশ পাশে অনেক খোঁজা খোঁজির পর তিনটি গুলির মত ধাতব পদার্থ পাওয়া যায়। এ বিষয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন।

আরও পড়ুন

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হাবিবুর রহমান বলেন, এজাহার পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসার বাইরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে দায়ী ব্যক্তিদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান