ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৯:০১ সকাল

পারিশ্রমিক না পেয়েই বাংলাদেশ ছাড়লেন লঙ্কান ক্রিকেটার

পারিশ্রমিক না পেয়েই বাংলাদেশ ছাড়লেন লঙ্কান ক্রিকেটার, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়া বিতর্কে উত্তাল দেশের ক্রিকেট। তখন কোনো পারিশ্রমিক ছাড়াই বাংলাদেশ ছেড়েছেন দুর্বার রাজশাহীর শ্রীলঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন। তার দাবি, পারিশ্রমিক হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে একটি টাকাও পাননি তিনি। 

চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন সামারাকুন। গত ৩০ ডিসেম্বর রাজশাহীর প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে চার ওভারে ৬৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন এই অলরাউন্ডার। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর আর মাঠে নামা হয়নি তার। গতকাল বুধবার রাজশাহী দলের ক্যাম্প ছেড়ে শ্রীলঙ্কার পথে রওয়ানা হয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

আরও পড়ুন

বাংলাদেশ ত্যাগের আগে সামারাকুন বলেছেন, ‘তারা (রাজশাহী কর্তৃপক্ষ) আমাকে কিছুই দেয়নি (পারিশ্রমিক হিসেবে), একেবারে শূন্য।’গত ২১ জানুয়ারি বিপিএল’র আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে একটি অভিযোগও দায়ের করেন সামারাকুন। সেখানে তিনি উল্লেখ করেন কোনো টাকা না পাওয়ার কথা। শুধু তাই নয়। তার দাবি, গত ১৫ জানুয়ারির পর থেকে ক্রিকেটারদের জন্য বরাদ্দ দৈনিক ভাতাও তাকে দেয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। সেসময় সামারাকুন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি আমাকে এখনও একটি টাকাও দেয়নি। আমি প্রতিদিন তাদেরকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করি। কিন্তু তারা বলে যে, তারা আগামীকাল আমাকে খেলার পরে বা আজ রাতেই টাকা দিয়ে দেবে। সেই কাল আর কখনোই আসে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা