ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৮ সকাল

ভোটারদের আস্থা ফেরানোর কথা বলেছে ইইউ : ইসি সচিব

ভোটারদের আস্থা ফেরানোর কথা বলেছে ইইউ : ইসি সচিব, ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটারদের আস্থা ফেরানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভার আগে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসি’র সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডর। এসময় ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিনিধিদল দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলে একটাই কথা-অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সব ক্ষেত্রে।

আরও পড়ুন

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি। এটি জটিল প্রক্রিয়া হলেও তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানান সচিব। সচিব বলেন, তারা ভোটারদের ভেতরে আস্থা ফেরানোর বিষয়টি জানিয়েছেন। বিশেষ করে সচেতনতা, যোগাযোগ সিস্টেমকে আরও জোরদার করার বিষয়ে জোর দিয়েছেন তারা। আগামী সপ্তাহে ইইউ সফররত প্রতিনিধিরা সার্বিক মতামত নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আলুর দরপতনের মাঝেই লোকসানের পাল্লা ভারি করল হঠাৎ বৃষ্টি

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

One Student One Laptop সুবিধার আওতায় ফ্রি ল্যাপটপ পেলো ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীরা!

১৬ মার্চ প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর