ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৪ সকাল

পিরোজপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

পিরোজপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

পিরোজপুরের নেছারাবাদে হারুন অর রশিদ (৩৫) নামে এক অফিস সহকারীকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়ালিদ হাসান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

দণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আব্দুল জব্বার হিরু (৭০) ও খোকন মোল্লা (৫০)। আসামি রফিকুল ইসলাম ও জসিম আকন পলাতক রয়েছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৭ অক্টোবর নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে একটি অজ্ঞাত পরিচয় মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই সারেংকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত করে মরদেহের পরিচয় পাওয়া যায়। মামলার ভিকটিম হারুন অর রশিদ বরিশাল অ্যাকাউন্টস অফিসের অফিস সহকারী পদে চাকরি করতেন। তার সঙ্গে কমবেশি টাকা থাকতো এটা সবাই জানতেন। ঘটনার রাতে ভিকটিম তার এলাকায় আসার পথে নেছারাবাদের সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের একটি খালের পাশে আসামিরা তাকে হত্যা করে তার থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপরে তাকে হত্যা করে খালের পাশে ফেলে রেখে চলে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল