ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৪ সকাল

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা

সিরিয়ার অন্তর্র্বতী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ডি ফ্যাক্টো (কার্যত) লিডার আহমেদ আল-শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশটির সংবিধানও স্থগিত করা হয়েছে। গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

অন্তর্র্বতী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে আল-শারাকে। এই পরিষদ নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবে। শারাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করার বিষয়টি সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি ঘোষণা দেন।

আরও পড়ুন

আবদেল ঘানি জানিয়েছেন, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে। তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থা সেইসাথে দশক ধরে সিরিয়া শাসনকারী বাথ পার্টি ভেঙে দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক