ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৫, ১২:৫০ দুপুর

নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিহত শিশু সাফাত

কাপাসিয়ায় নিখোঁজের একদিন পর সাফাত (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে মধ্যপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু সাফাত কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর এলাকার সোহাগ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে কাপাসিয়া মধ্যপাড়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় সাফাত। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় জানানো হয়। পরে বুধবার সকালে শীতলক্ষ্যা নদীর পাড়ের একটি জঙ্গল থেকে বস্তাবন্দি অবস্থায় সিফাতের মরদেহ উদ্ধার করা হয়‌।

আরও পড়ুন

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

তিনি জানান, একটি শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা