ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৮ সকাল

বগুড়ার সাবেক এমপি মোমিনের মৃত্যুতে তারেক রহমানের শোক

বগুড়ার সাবেক এমপি মোমিনের মৃত্যুতে তারেক রহমানের শোক, ছবি: সংগৃহীত

বিএনপি’র কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘বগুড়া-০৩, আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা আজ (মঙ্গলবার) বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেন। তারেক রহমান বলেন, ‘আব্দুল মোমিন তালুকদার খোকা একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন। বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

আরও পড়ুন

আব্দুল মোমিন তালুকদার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে। তিনি বগুড়া-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ