ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৫, ০৯:০৬ সকাল

বদলে যাওয়ার কারণ জানালেন দীপিকা

বদলে যাওয়ার কারণ জানালেন দীপিকা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন। এই অভিনেত্রী এখন পুরোপুরি ঘরকুনো হয়ে পড়েছেন। তাই বিভিন্ন পার্টিতে আগের মতো দেখা যায় না তাকে। এমনকি ছুটির দিনেও তিনি ঘর থেকে বের হতে চান না।

এবার দীপিকা জানালেন তার বদলে যাওয়ার কারণ। তিনি বলছেন, ‘মাতৃত্ব নারী সত্তাকে অনেক বদলে দেয়। বহুকাল ধরে শুনে আসা এই কথা যে এক বিন্দু মিথ্যা নয়, নিজ অভিজ্ঞতা থেকে তা জানা হয়েছে। যার সুবাদে আমার উপলব্ধি পৃথিবীর অন্য মায়েদের থেকে আমি আলাদা নই।’ দীপিকার কথায়, ‘মেয়ে দুয়া যেমন আমার আত্মার অংশ, তেমনি পৃথিবীর বড় সম্পদ। যাকে ছেড়ে এক মুহূর্তের জন্য দূরে থাকতে ইচ্ছা করে না। তাই যে দীপিকাকে সবাই দিন-রাত ছুটে বেড়াতে দেখেন, হাসি-গান-আড্ডায় পার্টি ও বিভিন্ন অনুষ্ঠান জমিয়ে রাখতে দেখেন; সহজে আর তার দেখা মিলবে না। কারণ এখন দুয়াকে ঘিরেই কাটছে আমার মুহূর্ত। মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছি। যার সঙ্গে অতীতের দীপিকাকে মেলাতে যাবে না।’ 

আরও পড়ুন

গত সেপ্টেম্বরে দীপিকার কোলজুড়ে এসেছে প্রথম সন্তান দুয়া। তবে এখন পর্যন্ত দুয়ার ছবি প্রকাশ্যে আনেননি তিনি। তবে মাঝেমধ্যেই এই সময়টা কীভাবে কাটাচ্ছেন, তা ভাগ করে নেন সবার সঙ্গে। সেই সূত্রেই সবার জানার সুযোগ হয়েছে, মা হওয়ার পর নিজেকে অনেক বদলে ফেলেছেন দীপিকা। একই সঙ্গে বদলে ফেলেছেন প্রতিদিনের কাজের রুটিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা