ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৪ সকাল

পদত্যাগ করলেন আইসিসি’র প্রধান নির্বাহী 

পদত্যাগ করলেন আইসিসি’র প্রধান নির্বাহী, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন জিওফ অ্যালারডাইস। চার বছর এই পদ সামলেছেন। নতুন চ্যালেঞ্জের খোঁজে এই দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি।

অ্যালারডাইস প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন ২০২১ সালের নভেম্বর মাসে। তার আগে মানু সাহনির পর আট মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন। সাহনিকে অবশ্য বরখাস্ত করা হয়। অ্যালারডাইস প্রধান নির্বাহীর পদে আসীন হওয়ার আগে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ২০১২ সাল থেকে। তার আগে ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ায়।

আরও পড়ুন

 পদ ছাড়া নিয়ে অ্যালারডাইস বলেছেন, ‘পদত্যাগের এটাই সঠিক সময়। পাশাপাশি নতুন চ্যালেঞ্জ খুঁজে নেওয়ারও।’ নিজের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য ছিল ভীষণ সম্মানের। বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপনে যে ফলাফল অর্জন করতে পেরেছি, তাতে আমি গর্বিত।’  উল্লেখ্য, আইসিসির’র চেয়ারম্যান হিসেবে জয় শাহ দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই পদ ছাড়লেন অ্যালারডাইস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা