ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৬ দুপুর

দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। প্রতীকী ছবি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে অত্র উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি উক্ত ইউনিয়নের তেলীপাড়া এলাকার রসুন ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, মোটরসাইকেলে করে সোহেল রানা নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানির চাকরির ভাইভা দিতে যাবার সময় পথিমধ্যে ভুল্লারহাট এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে অপরদিক থেকে আসা রসুনবাহী একটি ভ্যানের সাথে সংঘর্ষ হয়।

আরও পড়ুন

এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, এটা খুবই দুঃখজনক। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা