ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৫, ০১:৪৫ দুপুর

শিবচরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

শিবচরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরেরচর এলাকার রেললাইনের পাশ থেকে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

 

আরও পড়ুন

মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের রেললাইনের পাশের কাশবনের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। নিহত যুবকের পরনে জিন্স প্যান্ট এবং গায়ে টিশার্ট ছিল।এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমীর হোসাইন বলেন, “রেল লাইন সংলগ্ন এলাকায় নাম না জানা এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি