ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৫, ১২:৪৬ দুপুর

লালমনিরহাটে সোনালী ব্যাংকে সুড়ঙ্গ করে ডাকাতির চেষ্টা

লালমনিরহাটে সোনালী ব্যাংকে সুড়ঙ্গ করে ডাকাতির চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুড়ঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ব্যাংকের চারদিকে ঘিরে রাখে পুলিশ ও সেনাবাহিনী। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দেওয়া হয়নি। গতকাল সোমবার রাতে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের নৈশপ্রহরীর চিৎকারে ডাকাত দল পালিয়ে যায় বলে জানা গেছে।

এদিকে টাকা লুট হয়েছে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র। বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন লিমন বলেন, ঘটনা শোনার পর আমরা ব্যাংকের পেছনে একটি সুড়ঙ্গ দেখতে পাই। তবে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কি না বিষয়টি ঠিক জানা যায়নি।

আরও পড়ুন

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, বর্তমানে ব্যাংকের চারদিকে আইন শৃঙ্খলার নিরাপত্তা কর্মীরা ঘিরে রেখেছেন। ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কি না বিষয়টি তদন্ত শেষে বলা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা