ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৫, ১২:৩৮ দুপুর

রমজানের রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

রমজানের রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত। প্রতীকী ছবি

মুসলমানদের পবিত্র মাস রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির গবেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে। এছাড়া আগামী ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্য জানিয়েছে। তাদের জ্যোতির্বিদ্যা হিসাব-নিকাশ অনুযায়ী ৩১ জানুয়ারি শাবানের প্রথম দিন হবে। আমিরাত জ্যোতির্বিদ্যা কেন্দ্র শাবান মাস শুরু হওয়ার ব্যাপারে বলেছে, ২৯ জানুয়ারি হিজরি সনের রজব মাসের ২৯তম দিন হবে। কিন্তু ওইদিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে ওইদিন ইসলামিক বিশ্বে শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এতে, এসব দেশে রজব মাসটি ৩০দিন পূর্ণ করবে এবং ৩১ জানুয়ারি হবে শাবানের প্রথম দিন।

আরও পড়ুন

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সব মুসলিশ দেশ, দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। যার অর্থ হলো যেসব দেশে বৃহস্পতিবার ২৯ রজব হবে সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। যার মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন ও আলবেনিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি