ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৫, ১১:০২ দুপুর

দাঁড়াতে পারছেন না রাশমিকা

দাঁড়াতে পারছেন না রাশমিকা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : গত বছরের জুন মাসে শুরু হয় রাশমিকা মান্দানা ও সালমানের ‘সিকান্দার’ সিনেমার শুটিং। এর কিছু দিন পরে সালমান পাঁজরে চোট পাওয়ার কারণে বন্ধ ছিল কাজ। সালমানের বাড়িতে গুলি চলার কারণেও শুটিং বন্ধ ছিল। এবার রাশমিকার পায়ের আঘাতে ফের স্থগিত শুটিং।

শুটিং তো বন্ধ আছেই। রাশমিকা মান্দানা বাতিল করেছেন সিনেমার প্রচার, স্থগিত হয়েছে একাধিক অনুষ্ঠান। পায়ের চোট বড্ড ভোগাচ্ছে দক্ষিণী এই অভিনেত্রীকে। অবস্থার উন্নতিও হয়নি। রাশমিকা জানিয়েছেন, পায়ের ব্যথায় ঠিকমতো দাঁড়াতেই পারছেন না। তবে অসুস্থতা সত্ত্বেও বসে নেই রাশমিকা। অভিনয় করতে না পারলেও সিনেমার প্রচারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। মুম্বাইয়ে একটি সিনেমার ট্রেলার মুক্তির দিনে অভিনেত্রী কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। সেখানে দাবি করেন, একদমই ভালো নেই তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, রাশমিকা হুইলচেয়ারে বসেই তৈরি হচ্ছিলেন। পরে তার সহ-অভিনেতা ভিকি কৌশল তাকে মঞ্চে উঠতে সাহায্য করেন। সেসব ছবিই পরে ইনস্টাগ্রামে দিয়েছেন রাশমিকা।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমায় খুব সুন্দর করে সাজিয়েছেন সবাই। কিন্তু, একেবারেই বাহ্যিক। পায়ের ভেতরে তিনটি ফ্র্যাকচার। যার জন্য যন্ত্রণায় পেশি ছিঁড়ে যাচ্ছে। আমি দুই সপ্তাহ পা নামাতে পারিনি। সত্যিই সোজা হয়ে নিজের পায়ে দাঁড়ানোটা খুব মিস করি।’ 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ