ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৫, ১০:৪৩ দুপুর

সাত কলেজ শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যবস্থা নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত,সাত কলেজ শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যবস্থা নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি নিজেও ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলাম। শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল, সেগুলো পূরণে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের ওপর পুলিশের হামলার বিষয়ে তিনি বলেন, তিন দিনের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এর আগে, দুপুরে ছয় দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বৈঠকে সাত কলেজের পক্ষে অংশ নেন ঢাকা কলেজের ছাত্র মঈনুল ইসলাম, রহমতুল্লাহ ও ইডেন কলেজের ছাত্রী মৌ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা